সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলায় বেকার যুবকদের আত্মকর্মসংস্থান সৃষ্টির জন্য ফ্রি-ল্যান্সিং বিষয়ক ২৬ দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার সকাল ৯টায় উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় উপজেলা পরিষদের আয়োজনে এবং স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) বাস্তবায়নে প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।
এতে বিশেষে অতিথি হিসেবে ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ। উদ্বোধনী অনুষ্ঠানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) উপজেলা ডেভলেপমেন্ট ফ্যাসিলিটিটের মো. তালিম হোসেনের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন- উপজেলা সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন।
এ সময় বক্তারা বলেন- এই প্রশিক্ষণের মাধ্যমে বেকার যুবক-যুবতীদের আত্মকর্মসংস্থান সৃষ্টি হবে। বেকার সমস্যা দুর হবে। এই প্রশিক্ষণটি গ্রহণ করে নিজেদের মাঝে সীমাবদ্ধ রাখলে হবে না। সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। শেখ হাসিনার সরকার বিভিন্ন উন্নয়নের একটি বিশেষ উদ্যোগ এটি। আগামীর উন্নত দেশ গড়তে দক্ষ জনবল প্রয়োজন। সে জন্য তথ্য প্রযুক্তির জ্ঞানের প্রসার করতে হবে।